কিসিঞ্জার ভূঁইয়া

কিসিঞ্জার ভূঁইয়া

জন্ম : 2nd December 1984

বই সংখ্যা: 3

বায়োগ্রাফি: কিসিঞ্জার ভূঁইয়া। কৈশোর থেকে তাঁর বেড়ে ওঠা পুরান ঢাকার কোলাহল ও ঐতিহ্যের ভেতরেই। জন্ম ১৯৮৪ সালের ২ ডিসেম্বর নেত্রকোনার এক শান্ত গ্রামে। শৈশব থেকেই পাঠাভ্যাসের প্রতি তাঁর অনুরাগ এত প্রবল যে এ যাবৎ তিনি পড়েছেন আড়াই হাজারেরও বেশি বই। এই নিরলস পাঠ তাকে দিয়েছে বিস্তৃত দৃষ্টি, গড়েছে তাঁর ভাবনার পরিধি। শিক্ষাজীবনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করলেও তাঁর আসল পরিচয় খুঁজে পাওয়া যায় লেখালেখির ভুবনে। লেখালেখি তাঁর পেশা নয়, তবে গভীর নেশা। কবিতা ও গল্পগ্রন্থ প্রকাশিত হলেও নীরবে লিখে যাচ্ছেন উপন্যাসও। এ ছাড়া ছোটদের জন্য তিনি রচনা করেছেন বহু বই, যা নিছক শিশুতোষ কাহিনি নয়; বরং শিক্ষণীয়, হৃদয়স্পর্শী ও নৈতিকতামণ্ডিত। তাঁর প্রকাশিত লেখা অল্প হলেও অপ্রকাশিত লেখার সংখ্যা বহু। প্রতিটি লেখাতেই মিশে আছে সমাজ ও মানুষের অন্তর্লোকের কথা। পাঠক তাঁর লেখায় যেমন খুঁজে পান সরলতা, তেমনি খুঁজে পান গভীর ভাবনা ও জীবনবোধের স্পর্শ। একজন পাঠক, লেখক ও চিন্তাশীল মানুষ হিসেবে তিনি নিরবে কলমের লেখনিতে মানুষের জীবনের গল্প তুলে ধরার চেষ্টা করছেন। তাঁর কাছে লেখা শুধুই শব্দের সমাবেশ নয়; বরং জীবন, বিশ্বাস ও সময়ের এক অন্তর্গত সংলাপ।

gp boimela logo

বাংলা সাহিত্যের জনপ্রিয় ও সৃজনশীল লেখকদের কবিতা, উপন্যাস, গল্প, নাটক, থ্রিলার, ভ্রমণকাহিনীসহ সব রকম বইয়ের সমাহারে বইমেলাকে সবচেয়ে বড় ই-বুক লাইব্রেরিতে রূপান্তরের প্রচেষ্টায় আমাদের যাত্রা চলমান।


Copyright © E.B.Solutions Ltd. 2026 All Rights Reserved

loader