
সংক্ষিপ্ত বিবরন : ফেনীর আকাশে অদ্ভুত এক মহাকাশযানের আবির্ভাব! তারপরই রহস্যময় ‘69’ চিহ্ন। আতঙ্কের মধ্যেই পৃথিবীতে আসে রাদু গ্রহের চার ভিনগ্রহের প্রাণী। তাদের একজন, এলিয়েন-69, মুখোমুখি হয় বিজ্ঞানী ডা. এলিন চৌধুরীর। সে জানায়, পৃথিবীতে তাদের আগমনের উদ্দেশ্য শুধু পৃথিবীকে সাহায্য করা নয়; এর সঙ্গে জড়িয়ে আছে তাদের নিজেদের গ্রহের ভবিষ্যৎও। মানুষের রোগ, লোভ, ভয় ও স্বার্থপরতার বিপরীতে ভিনগ্রহের এক ভিন্ন সভ্যতার দর্শন সামনে আসে। ডা. এলিনের হারিয়ে যাওয়া স্ত্রী-সন্তানের রহস্য, কোটি টাকার সম্পত্তি নিয়ে স্বজনদের ষড়যন্ত্র এবং হৃদরোগের যুগান্তকারী ওষুধ আবিষ্কারের সম্ভাবনার সঙ্গে ধীরে ধীরে যুক্ত হতে থাকে আরও বড় এক রহস্য—পৃথিবীতে কি সত্যিই কেবল চারজন এলিয়েন এসেছে? নাকি হাজার বছর আগের কোনো অসমাপ্ত ঘটনার ছায়াও ফিরে এসেছে? পৃথিবী ও রাদু গ্রহের ভাগ্য বদলে দিতে পারে যে মিশন, তার শেষ পরিণতি কী?











